গঙ্গারামপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের
দি নিউজ লায়ন ; নয়াবাজারের রেশ কাটতে না কাটতেই ফের গঙ্গারামপুরে চলল গুলি। বুধবার সন্ধ্যায় গঙ্গারামপুর থানার প্রাণসাগরের বানিহারি আশ্রমপাড়া এলাকায় এক ব্যক্তিকে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি চালায় একদল দুস্কৃতী। আক্রান্তের নাম মতিউর মিয়াঁ(৩২)। বাড়ি গঙ্গারামপুর থানার নয়া বাজার এলাকায়। পেশায় তিনি কাপড় ব্যবসায়ী।
বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। গঙ্গারামপুর প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী। পৌঁছেছে কম ব্যাট ফোর্স। এদিকে আক্রান্ত যুবকের মোটরবাইক, শাড়ি গাঁট ও নগদ টাকা ঘটনাস্থল থেকে খোয়া হয়ে গেছে। এদিকে এই ঘটনায় চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ছিনতাই না অন্য কোনো কারণ রয়েছে এই ঘটনার পেছনে তা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গেছে, ওই ব্যক্তির বাড়ি নয়াবাজারে হলেও তার কাপড়ের দোকান রয়েছে গঙ্গারামপুর থানার প্রাণসাগরের বানিহারি আশ্রমপাড়া মোড় এলাকায়। দীর্ঘদিন ধরে বানিহারি আশ্রমপাড়া মোড়ে কাপড়ের দোকান রয়েছে। এদিন সন্ধ্যায় দোকান বন্ধ করে মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন মতিউর মিয়াঁ।
অভিযোগ, সেই সময় তিনজন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে মতিউরের পথ আটকায় এবং পয়েন্ট রেঞ্জ থেকে গুলি চালায়। দুস্কৃতিদের ছোঁড়া গুলিতে মতিউরের ডান কাঁধে লগে মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে সে। বিষয়টি নজরে আসতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশকে। পরে পুলিশ এসে ওই যুবককে চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ওই যুবককে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে চিকিৎসারা। পুরনো কোনো শত্রুতার জেরেই হয়তো ওই যুবককে গুলি করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Post a Comment